1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় টাস্কফোর্স অভিযানে টাপেন্টাডলসহ আটক ১ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

বগুড়ায় টাস্কফোর্স অভিযানে টাপেন্টাডলসহ আটক ১

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় টাস্কফোর্সের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার দীঘলকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সারিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় দীঘলকান্দি এলাকা থেকে মো. ভুলু তরফদারের ছেলে দীঘলকান্দি এলাকার বাসিন্দা মো. খোরশেদ আলম পিকুল (৩৭)-কে আটক করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেট ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “যে কোনো ধরনের মাদক সংক্রান্ত তথ্য নিকটস্থ ডিএনসি কার্যালয়কে জানাতে জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদক নির্মূলে জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ডিএনসি জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team