1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সন্দাবাড়ী মধ্যপাড়া গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।

অভিযানকালে সন্দাবাড়ী মধ্যপাড়া এলাকা থেকে গাঁজা ২০০ গ্রাম ও ট্যাপেন্টাডল ট্যাবলেট ১ পিসসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—গাবতলীর সন্দাবাড়ী এলাকার আব্দুল খালেকের ছেলে লিখন (২৫), একই এলাকার মৃত আব্দুল খালেকের স্ত্রী শেফালী বেওয়া (৫০) এবং ছাইদুরের ছেলে শাকিল (২৬)।

ভ্রাম্যমাণ আদালতে ১ ও ২ নম্বর আসামিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ৩ নম্বর আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন জানান, মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তিনি বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি—এটি নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।”

এদিকে, ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন, “মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে।”

অভিযান শেষে উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team