1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ফেসবুক মেসেঞ্জারে চালু হচ্ছে ‘ডিলিট’ অপশন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ফেসবুক মেসেঞ্জারে চালু হচ্ছে ‘ডিলিট’ অপশন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ফেসবুক মেসেঞ্জারে ভুলবশত কাউকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন। কিন্তু চাইলেও সেই মেসেজ ডিলিট করার উপায় থাকে না। ফেসবুক ব্যবহারকারীদের সেই আফসোস হয়তো এবার দূর হতে চলেছে। কেননা গ্রাহকদের কথা ভেবে এবার মেসেঞ্জারে যুক্ত হতে চলেছে ‘ডিলিট’ অপশন।

খবর অনুযায়ী, সম্প্রতি একটি টেকনোলজি ওয়েবসাইটে ফেসবুকের নতুন ফিচার সংক্রান্ত বেশ কিছু তথ্য দেন এক ফেসবুক কর্মকর্তা। সেখানেই ডিলিট অপশন মেসেঞ্জারে যুক্ত হওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন তিনি।

ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে অনেকদিন আগে থেকেই ডিলিট অপশনটি চালু হয়ে গিয়েছিল। ওই প্রতিবেদন অনুযায়ী, মেসেঞ্জারে সিক্রেট চ্যাট বলে একটি অপশন অনেকদিন আগে চালু করা হয়েছিল। সিক্রেট চ্যাটের ফলে গোপনীয়তা বজায় রেখে কথা বলা যায়। কিছুক্ষণ পরেই এই চ্যাট আপনা থেকেই ডিলিটও হয়ে যেত।

কিন্তু গ্রাহকদের অনেকদিন ধরেই দাবি ছিল যে, মেসেঞ্জারেও মেসেজ ডিলিট করার অপশন থাকা উচিত। সেই দিকেই তাকিয়ে ফেসবুক এমন উদ্যোগ নিচ্ছে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে নতুন অপশনটির নাম হতে পারে ‘আনসেন্ড’। কিন্তু কবে এই ফিচার ব্যবহার করা যাবে তা অবশ্য খোলসা করে জানাননি ফেসবুকের সেই কর্মকর্তা।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team