1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় পুকুরে ডুবে ৩ সন্তানের জননীর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

পুঠিয়ায় পুকুরে ডুবে ৩ সন্তানের জননীর মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২

রাজশাহীর পুঠিয়ায় পুকুরে ডুবে মমতাজ বেগম (৪৩) নামের এক ৩ সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

মমতাজ বেগম উপজেলার ভালুকগাছী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মোমিন আলীর স্ত্রী। বুধবার(২মার্চ) সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মমতাজের স্বামী মোমিন আলি বলেন, সকালে আমার স্ত্রী বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এসময় সে পানিতে তলিয়ে যায়। পরে পুকুরের পাড়ে আমার প্রতিবেশি তার গায়ের কাপড় ভাসতে দেখে আমাদের খবর দেয়। এসময় প্রতিবেশিদের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমার ঘটনাস্থলে যাই। মৃতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team