1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় গুজব বিরোধী সচেতনতামূলক প্রচারণা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

পুঠিয়ায় গুজব বিরোধী সচেতনতামূলক প্রচারণা

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বুধবার পুঠিয়া থানাধীন পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং বেলা পৌনে ১২টায় পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ছেলেধরা গুজব বিরোধী সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এক শ্রেণির মানুষ সম্প্রতি পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে এ সংক্রান্তে

গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে ও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরফলে ছেলেধরা সন্দেহে অনেকে গণপিটুনির শিকার হচ্ছেন এবং সাধারণ জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। এ বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সচেতনতামূলক কর্মসূচী হাতে নেয়া হয়েছে। পুলিশ সুপার শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে শিক্ষার্থীদের সাথে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন ছেলেধরা গুজবে কেউ কান

দিবেন না। ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। কারো আচরণ ছেলেধরা হিসেবে সন্দেহজনক হলে বিষয়টি তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে অবহিত করুন। পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে বিকাশ ঘটাতে হবে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team