1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনায় ট্রলিচাপায় মা-মেয়ে নিহত, বাবা আহত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

পাবনায় ট্রলিচাপায় মা-মেয়ে নিহত, বাবা আহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার চর বাঙাবাড়িয়া নামক স্থানে ট্রলি চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় বাবা গুরুত্বর আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়িয়া গ্রামের আকবর আলীর স্ত্রী রিনি খাতুন (৩৫) ও মেয়ে বর্ষা (৭)। দুর্ঘটনায় আকবর আলীও আহত হয়েছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভ্যানচালক আকবর আলী তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ভ্যান চালিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। গুরুত্বর আহত অবস্থায় আকবর আলীকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

খবর ২৪ঘণ্টা/ নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team