1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

পাবনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

পাবনা সদর সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে আম পাড়াকে কেন্দ্র করে চাচাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই ইউনিয়নের কামারগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম (৪০) মালঞ্চি ইউনিয়নের কামার গ্রামের বাসিন্দা। তিনি একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন।

আটককৃত ব্যক্তি একই এলাকার আব্দুল হালিম মোল্লার ছেলে তানজিল।

স্থানীয়রা জানান, কামার গ্রামে একটি আম গাছকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে আলিম আম পাড়তে যান। এ সময় তানজিল আম পাড়তে নিষেধ করলে দুই পরিবারের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। একপর্যায়ে আলিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ভাতিজা তানজিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কৃপা সিন্ধু বালা জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে আটক করা হয়।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team