
নাটোর প্রতিনিধি: নাটোরে দূণীতি প্রতিরোধে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারের দিকে ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে রেলি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্যালেক্টরেট স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়।
পরে ক্যালেক্টরেট স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে দুনীীতি দমন কমিশন জেলা দূনীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা জান্নাত আরা, জেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল, বিশিষ্ট শিক্ষাবীদ অলোক কুমার মৈত্র, সহ ক্যালেক্টরেট স্কুল কলেজের ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন দুর্নীতি একটি দেশের উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের পথে সবচেয়ে বড় অন্তরায়। এটি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, বরং মানুষের নৈতিক মূল্যবোধকেও ক্ষয় করে।
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, প্রয়োজন সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা এবং সকলের সম্মিলিত অংশগ্রহণ। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ—সব জায়গা থেকেই সততা ও জবাবদিহিতার চর্চা শুরু করতে হবে। আলোচনা সভা শেষে দুনীতি প্রতিরোধক বিষয়ক বিতর্ক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।