1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে ‘চলনবিল নৌকা বাইচ-২০২৬’ উপলক্ষ্যে নির্ধারিত স্থান পরিদর্শনে ডিসি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

নাটোরে ‘চলনবিল নৌকা বাইচ-২০২৬’ উপলক্ষ্যে নির্ধারিত স্থান পরিদর্শনে ডিসি

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নাটোর প্রতিনিধি: নাটোরে ‘চলনবিল নৌকা বাইচ-২০২৬’ আয়োজন উপলক্ষ্যে নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া হাইটেক পার্ক সংলগ্ন আত্রাই নদীর তীরবর্তী নির্ধারিত বাইচ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন,”চলনবিল ও নৌকা বাইচ আমাদের শতবছরের লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। গ্রামীণ জীবনের এই আনন্দ-উৎসবকে নিরাপদ, সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে সর্বসাধারণের সামনে তুলে ধরতে জেলা ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরিদর্শন কালে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, নাটোর-৩, (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর এমপির ব্যক্তিগত সহকারী কাজল সরকার,

পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে ঐতিহ্যবাহী ‘চলনবিল নৌকা বাইচ এই আয়োজনকে ঘিরে পুরো সিংড়া উপজেলায় এখন বিরাজ করছে উৎসবের আমেজ।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team