1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নতুন কুঁড়ি দেশ সেরা দুই খেলোয়াড়কে নাটোরের জেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

নতুন কুঁড়ি দেশ সেরা দুই খেলোয়াড়কে নাটোরের জেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নাটোর প্রতিনিধি: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ জাতীয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতায় টুর্নামেন্ট দেশ সেরা জান্নাতুল ফেরদৌস ফারিহা ও ২০০মিটার স্প্রেন্টে বালক বিভাগে দেশ সেরা হওয়ায় মোহাম্মদ আমান কে সংবর্ধনা দিয়েছে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার প্রাপ্ত নাটোরে লালপুর উপজেলার দুই নতুন কুঁড়ি স্পোর্টস দেশ সেরা খেলোয়াড় কে সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী সহ গণমাধ্যম কর্মীরা।

এ দেশ সেরা দুই কৃতি খেলোয়াররা হলেন, লালপুর উপজেলার মোহাম্মদ আমান ১০ম শ্রেণীর রুইগাড়ি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ও জান্নাতুল ফেরদৌস ফারিহা একই উপজেলার নান্দুয়া উচ্চ বিদ্যালয় ক্লাস ৭ম শ্রেণীর শিক্ষার্থী ।

উল্লেখ্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজিত জাতীয় পর্যায়ের মেয়েদের ফুটবলে বরিশাল অঞ্চলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রাজশাহী অঞ্চল। আর দলের এই বিশাল জয়ের পেছনে একক অবদান এক কিশোরীর, যার জাদুকরী পা থেকে এসেছে ম্যাচের পাঁচটি গোলের চারটিই। তিনি আর কেউ নন, রাজশাহীর নাটোর জেলার লালপুর উপজেলার বিস্ময় বালিকা জান্নাতুল ফেরদৌস ফারিহা। কোনো ক্লান্তি, অভাব কিংবা সামাজিক প্রতিবন্ধকতা যাকে থামাতে পারেনি, গ্রামীণ জনপদের সেই মেঠো পথ থেকে শুরু হওয়া ফারিহার সাইকেলযাত্রা হয়তো একদিন পৌঁছে যাবে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে, যেখানে লাল-সবুজের জার্সি গায়ে দেশের জন্য গৌরব বয়ে আনবেন এই লড়াকু কিশোরী।

অন্যদিকে নতুন কুঁড়ি স্পোর্টসের অ্যাথলেটিক্স ২০০ মিটার স্প্রিন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন রাজশাহী অঞ্চল তথা নাটোরের তরুণ প্রতিযোগী মোহাম্মদ আমান। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে সেরা হয়েছেন তিনি।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team