1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নগ্ন ভিডিও উদ্ধারে প্রেমিককে ইনজেকশন, নারী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

নগ্ন ভিডিও উদ্ধারে প্রেমিককে ইনজেকশন, নারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

প্রেমের সম্পর্কের এক পর্যায়ে অন্তরঙ্গ সম্পর্কের নগ্ন ভিডিও ধারণের পর সেটি দেখিয়ে ব্ল্যাকমেইল করায় প্রেমিককে হত্যার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ সিআইডি পুলিশ ঢাকার ধামরাই থেকে ওই নারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত লাভলী খাতুন টাঙ্গাইলের ঘাটাইল থানার রসুলপুর গ্রামের লাল মিয়ার মেয়ে। তিনি পেশায় নার্স। আর হত্যার শিকার রুবেল রানা (২৮) টাঙ্গাইলের কালিহাতি থানার শ্যামশৈল গ্রামের আব্দুল লতিফের ছেলে।

সিরাজগঞ্জ সিআইডির পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী জানান, ২৭ জানুয়ারি বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জ সদর থানার ইকোপার্কে একটি মরদেহ পাওয়া যায়। এরপর সিআইডি তদন্ত শুরু করে।

গ্রেপ্তার লাভলী আদালতে জানান, রুবেল রানার সঙ্গে তার প্রেমের সম্পর্কের এক পর্যায়ে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। রানা সেই চিত্র মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রতারণা করছিল। তাই নগ্ন ভিডিও উদ্ধারের জন্য ২৬ জানুয়ারি রুবেলকে ডেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় ইকোপার্কে নিয়ে আসেন। এক পর্যায়ে রানাকে শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে অজ্ঞান করার ইনজেকশন দেয় লাভলী। এরপর রানার দুটি মোবাইল নিয়ে চলে যান তিনি।

তিনি আরও জানান, অ্যানেসথেসিয়ার অতিরিক্ত মাত্রার কারণে রুবেল রানার মৃত্যু হয়েছে। লাভলীর কাছ থেকে রুবেলের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team