1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ধুনটে ২০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

ধুনটে ২০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনটে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে ধুনট উপজেলার ধেরুয়াহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ধেরুয়াহাটি এলাকার মৃত মকবুল শেখের ছেলে মো. বাবলু শেখ (৫০), পীরহাটি কলেজ মাঠ এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. সামিউল ইসলাম (২১) এবং ধেরুয়াহাটি এলাকার মো. বুলু শেখের মেয়ে মোছা. সাহিদা খাতুন (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্বে ওই এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তিনজনকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাবলু শেখ ও সামিউল ইসলামকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে সাহিদা খাতুনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে উদ্ধার করা গাঁজা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকের অপব্যবহার রোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team