1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ধামইরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

ধামইরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালী

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামুলক র‌্যালী বের করা হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামুলক র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পরিস্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ধামইরহাট পৌরসভার প্রশাসক প্রশান্ত চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার, স্বাস্থ্য পরিদর্শক মো. শরিফুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স বিউটি বেগম, স্বাস্থ্য কমপ্লেক্সের মো. সারোয়ার হোসেন, নার্স মো.আব্দুল খালেক, ধামইরহাট পৌরসভার প্রতিনিধি মো. ফারুক হোসেন, পরিসংখ্যানবিদ মো. নাজমুল হোসেন, ডেন্টাল টেকনোলজিস্ট মো.আবু ওয়াহেদ উজ্জল প্রমুখ। সবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফড়ার মেশিনের মাধ্যমে মশা নিধঁন কাজেরও উদ্বোধন করা হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team