1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বাণিজ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এক তাৎক্ষণিক অভিযানে একজনকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৪ মে) রাত ১১টার দিকে উপজেলার ৫নং ঝালুকা ইউনিয়নের গরিয়াহার পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি কেটে কাকড়া গাড়ির মাধ্যমে বাণিজ্যিকভাবে পরিবহন করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে গিয়ে দুইটি কাকড়া গাড়িকে হাতেনাতে মাটি পরিবহনের সময় আটক করা হয়। এ সময় আশিক নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

অভিযানে মাটি খননের কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন ও দুইটি ব্যাটারি জব্দ করে তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করা হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালানো না যায়। এসময় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন লায়লা নূর তানজু।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন,“প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি সংরক্ষণে অবৈধ পুকুর খনন ও মাটি বাণিজ্যের বিরুদ্ধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চালিয়ে পরিবেশ ও জনজীবনের ক্ষতি করে আসছিল। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—আইনের ঊর্ধ্বে কেউ নয়। জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। এই ধরনের অভিযান শুধু আজকের জন্য নয়, নিয়মিতভাবেই চলমান থাকবে।”

তিনি আরও বলেন,“স্থানীয় জনগণকে এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে সচেতন হতে হবে এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। কেউ আইন ভাঙার চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team