1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
তিনটি রিয়ার ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে! - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

তিনটি রিয়ার ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে!

  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকতে পারে তিনটি রিয়ার ক্যামেরা। হুয়াওয়ে পি২০ মডেলের এ স্মার্টফোনটি আগামী ২৭ মার্চ প্যারিসে উন্মুক্ত করা হতে পারে।

ধারণা করা হচ্ছে, তিনটি ক্যামেরার একটি কালার ক্যাপচার করবে, একটি সাদাকালোর জন্য এবং অপরটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হিসেবে কাজ করতে পারে। ৫এক্স অপটিক্যাল জুম থাকতে পারে ক্যামেরায়, এমন তথ্যও দিয়েছে অ্যান্ড্রয়েড সেন্ট্রাল। তবে ফোনটির দাম সর্ম্পকে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায় নি।

স্মার্টফোন ক্যামেরা নিয়ে লেইকা নামের ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানের সাথে বেশ কয়েক বছর ধরেই কাজ করছে হুয়াওয়ে। ২০১৬ সালে হুয়াওয়ে দুটি রিয়ার ক্যামেরার ফোন পি৯ বাজারে আনে।

জানা গেছে, এ স্মার্টফোনটিতে থাকবে এজ–টু–এজ ডিসপ্লে, হোম বাটন, কিরিন ৯৭০ প্রসেসর, ৬ গিগাবাইট র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team