1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিম খেয়েও কমে ওজন! নয়া গবেষণা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

ডিম খেয়েও কমে ওজন! নয়া গবেষণা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: একটু মেদ জমলেই টান পড়ে পছন্দের খাবারের তালিকায়। আর সেই তালিকায় অন্যতম হল ডিম। কিন্তু নতুন গবেষণা বলছে ডিম খেয়েও নাকি কমানো যাবে ওজন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, এগ হোয়াইট প্রোটিন শেক ওজন কমানোর অন্যতম মন্ত্র। ওজন বাড়লেই অনেকে খাওয়াই বন্ধ করে দেন। কিন্তু হিতে বিপরীত হয়। যে পরিমাণ প্রোটিন দরকার তা থেকে শরীরকে বঞ্চিত করলে উলটো ক্ষতি হয়। এরই সমাধান হল প্রোটিন শেক। আর এগ প্রোটিন শেক-এর জুড়ি মেলা ভার।

অনেকেই রয়েছেন যাঁরা দুধ জাতীয় প্রোটিন শেক খেতে পছন্দ করেন না। তাঁদের জন্য এগ হোয়াইট প্রোটিন শেক যথাযথ।

এছাড়াও ওজন কমানোর জন্য রয়েছে সয়া প্রোটিন শেক, পি (কড়াইশুটি) প্রোটিন শেক ইত্যাদি।

সাধারণত প্রোটিন জাতীয় খাবার খেলে বেশি সময়ের জন্য পেট ভরা থাকে। এছাড়া প্রোটিন হজম করতে বেশি পরিমাণ ক্যালরি বার্ন হয়। তাই ওজন কমানোর জন্য প্রোটিন খান।

খবর২৪ঘণ্টা.কম/জেএন        

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team