1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসি মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

ডিএনসি মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া জেলার সদর থানাধীন সাবগ্রাম বাজার এলাকায় মাদকবিরোধী লিফলেট বিতরণ ও গণসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

সোমবার (৬ জুলাই) ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে কর্মকর্তা ও কর্মচারীরা বাজারে আগত ব্যবসায়ী, ক্রেতা, পথচারী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট তুলে দেন। একই সঙ্গে মাদকের কুফল, এর সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে নাগরিক দায়িত্ব সম্পর্কে উপস্থিত জনসাধারণকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

কর্মসূচিতে স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়, শুধু আইন প্রয়োগ করলেই মাদকের বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এর পাশাপাশি প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। ডিএনসি বগুড়ার এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে আইনগত ব্যবস্থা যেমন জরুরি, তেমনি জনসচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। একটি পরিবার, একটি সমাজ কিংবা একটি দেশকে মাদকমুক্ত রাখতে হলে সবার সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতাসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সন্দেহজনক মাদক সংক্রান্ত তথ্য গোপনীয়তার সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানালে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন,”মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে ডিএনসি বগুড়া নিয়মিতভাবে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা ও বিভিন্ন সামাজিক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।”

কর্মসূচিতে উপস্থিত সাধারণ মানুষ মাদকবিরোধী এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, সচেতনতা বৃদ্ধি পেলে মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সহজ হবে। তারা মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ বিনির্মাণে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team