1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির পৃথক অভিযানে তিনজন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ডিএনসির পৃথক অভিযানে তিনজন গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়।

রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্র জানায়, জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধ এবং মাদকসেবী ও কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকসেবন ও মাদক কারবার—উভয়ের বিরুদ্ধেই সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করছি। কোনো মাদক কারবারি বা মাদকসেবী আইনের আওতার বাইরে থাকবে না। জনসাধারণের সহযোগিতা নিয়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি কঠোর আইন প্রয়োগও অব্যাহত থাকবে। অপরাধ দমনে অধিদপ্তরের এই ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team