1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

ডিএনসির অভিযানে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন বাবু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মোস্তাইল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার সুমন বাবু শাজাহানপুর উপজেলার ঘাসিরা নওদাপাড়া এলাকার মোঃ আব্দুল কুদ্দুস প্রাংয়ের ছেলে।

জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় মোস্তাইল বাজার এলাকা থেকে সুমন বাবুকে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে জব্দ করা ৪ পিস ইয়াবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসি বগুড়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team