1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে ১০ মাদকসেবী গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ডিএনসির অভিযানে ১০ মাদকসেবী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা ও ৮টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ এলাকা, চকসূত্রাপুর চামড়া গুদাম ও উত্তর চেলোপাড়ায় পরিচালিত বিশেষ অভিযানে এসব মাদকসেবীকে আটক করা হয়।

ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ, মো. শাহ জালাল এবং মো. আজাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালতের আদেশে প্রথম আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় ও তৃতীয় আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড এবং চতুর্থ আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম আসামিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড এবং নবম ও দশম আসামিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে উদ্ধারকৃত গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট ঘটনাস্থলেই বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

ডিএনসি বগুড়ার (ডিএনসি) উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকসেবন ও মাদক কারবার—উভয়ের বিরুদ্ধেই আমাদের অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে এবং এ বিষয়ে জনসাধারণের সহযোগিতাও একান্তভাবে কাম্য।”

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team