1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে মাদকসহ ৪ জন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ডিএনসির অভিযানে মাদকসহ ৪ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় পৃথক অভিযানে গাঁজা, চোলাই মদ ও কুপিজেসিক ইনজেকশনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নওজর উত্তরপাড়ার মো. শাকিব হাসান (২২), আদমদীঘির সাহেরপাড়ার আরশেদ মণ্ডল (৫৫), নতুন বাজার হাটখোলার মো. বাবু (৫৫) এবং সাহেরপাড়ার আতিয়ার রহমান সোহেলকে (৪৬) গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২ দশমিক ৫ লিটার চোলাই মদ এবং ৫টি কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “যেকোনো মূল্যে মাদকের বিস্তার রোধে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team