1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ যুবক আটক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

ডিএনসির অভিযানে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ যুবক আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার গন্ডগ্রাম মোস্তপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানকালে মোস্তপাড়া এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে মো. সুমন (২৪)-কে দুইটি বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জব্দ করা বুপ্রেনরফাইন ইনজেকশন ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা কোনো ছাড় দিচ্ছি না। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।”

তিনি আরও বলেন, “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন।”

ডিএনসি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team