1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ডিএনসির অভিযানে ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রতন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) ভোর ৪টার দিকে আদমদীঘি থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে রতনকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রতন জেলার আদমদীঘি থানাধীন কোলাদিঘী মুরইল এলাকার আব্দুল মজিদের ছেলে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team