1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

ডিএনসির অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় অভিযান চালিয়ে টাপেন্টাডলযুক্ত ৭৩টি ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (৮ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেলের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তি কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত মমতাজ প্রামানিকের ছেলে মো. বজলু প্রামানিক (৪৮)।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজীপাড়া এলাকায় বজলু প্রামানিকের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার দখলীয় মাটির দেয়াল ও টিনের চালাবিশিষ্ট শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি সিনথেটিক ব্যাগ থেকে টাপেল ব্র্যান্ডের টাপেন্টাডলযুক্ত ৭৩টি ট্যাবলেট উদ্ধার করা হয়। একই ব্যাগে মাদক বিক্রির ৯ হাজার টাকা নগদ অর্থও পাওয়া যায়।

অভিযান চলাকালে আলামতসহ তাকে আটক করা হয়। পরে জব্দকৃত মাদক ও নগদ অর্থের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team