1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ আটক, ২ মাসের কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ আটক, ২ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে উপজেলার দীঘলকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস।

গ্রেফতার ব্যক্তি হলেন দীঘলকান্দি এলাকার মৃত আব্দুল খালেক তালুকদারের ছেলে মোঃ রুবেল তালুকদার (৪০)। অভিযানে তার কাছ থেকে একটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়।

ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীর জন্য আইনের ছাড় নেই।”

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে ডিএনসির অবস্থান জিরো টলারেন্স। জেলার প্রতিটি এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। জনসচেতনতার পাশাপাশি কঠোর আইন প্রয়োগের মাধ্যমেই মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে ডিএনসি।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team