1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল পৌনে চারটার দিকে অভিযানে তাকে আটক করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয় বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম কাহালু থানাধীন পাইকড় ইউনিয়নের পাইকড় পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীর
নিজ বাড়ি থেকে আব্দুস সালাম (৩৬)-কে আটক করা হয়।

আটককৃত আব্দুস সালাম জেলার কাহালু থানাধীন পাইকড় ইউনিয়নের পাইকড় পশ্চিমপাড়া এলাকার ইয়াছিন মোল্লার ছেলে।

অভিযানে তার কাছ থেকে একটি প্লাস্টিক কৌটার ভেতরে রাখা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫ পিস টাপেন্টাডলযুক্ত ‘টাপেল’ নামীয় ট্যাবলেট জব্দ করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাঠপর্যায়ে আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।”

তিনি আরও জানান, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত পদক্ষেপ অব্যাহত রয়েছে।

এ ঘটনায় কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team