1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ একজন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ একজন গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আনিছুর মন্ডল (৫১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় বগুড়া।

শনিবার (০২ মে) দুপুরে আদমদীঘি থানাধীন কুসুম্বি অভিযান পরিচালিত করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনিছুর মন্ডল কুসুম্বি গ্রামের মৃত ইনছের মন্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে একটি অভিযানকারী দল জেলার আদমদীঘি থানাধীন কুসুম্বি গ্রামের একটি টিনশেড বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির দক্ষিণ দুয়ারী শয়নঘরের চৌকির উপর বসা অবস্থায় থাকা মোঃ আনিছুর মন্ডল (৫১) এর পরিহিত লুঙ্গির বাম কোচর থেকে একটি কালো পলিথিনে মোড়ানো টাপেন্টাডলযুক্ত “টাপেল” নামীয় ট্যাবলেট ৫০ পিস উদ্ধার করা হয়।

ডিএনসি জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।

গ্রেফতারকৃত আনিছুরের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team