1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেফতার ২ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

ডিএনসির অভিযানে গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেফতার ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার দুজন হলেন আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের মো. স্বপনের ছেলে মো. জিহাদ হোসেন টুটুল, ২০ এবং চা বাগান এলাকার মৃত সামসুল আলমের ছেলে মো. শাহজালাল, ৩৫।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় দুইজনকে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১০টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জিহাদ হোসেন টুটুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং মো. শাহজালালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে জব্দ করা আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team