1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৩ মে) দুপুরে কাহালু থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম এবং কাহালু উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী নেতৃত্ব দেন।

অভিযানকালে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫৫) এবং একই গ্রামের মৃত হামেদ আলী সরদারের ছেলে মোঃ শহিদুল সরদার (৩০)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই আসামিকে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে ডিএনসি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team