1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ২ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ২

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাহজাহানপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (০৯ মে) বিকেল ৩টার দিকে শাহজাহানপুর উপজেলার দূর্বরাগাড়ী ও রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিএনসি বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম। অভিযানে নেতৃত্ব দেন শাহজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।

গ্রেফতাররা হলেন, বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার দূরুলিয়া পশ্চিমপাড়ার মো. বকুল হোসেনের ছেলে মো. রাশেদ (২৯) এবং রামপুর এলাকার মো. বদরুদ জামানের ছেলে মো. আব্দুল মোমিন (৩০)। এসময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বগুড়াজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে ডিএনসি।

অভিযান শেষে উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team