1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টাপেন্টাডলসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

টাপেন্টাডলসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

রোববার (১৭ মে) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ বয়রা ও দক্ষিণ চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম এতে অংশ নেয়।

অভিযানে দক্ষিণ বয়রা এলাকার হবিবর রহমানের ছেলে মোঃ শাহ আলম (৩০) এবং দক্ষিণ চরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে মোঃ আমিনুর রহমান গোলাপ (৩২) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে ১নং আসামি শাহ আলমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং ২নং আসামি আমিনুর রহমান গোলাপকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত টাপেন্টাডল ট্যাবলেট ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। টাপেন্টাডলের মতো ক্ষতিকর ও অপব্যবহারযোগ্য ওষুধের অবৈধ ব্যবহার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদককারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team