1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চারঘাটে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

চারঘাটে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে সাইদ ইসলাম সানি নামের (৩০) এক কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বিড়ালদহ বিহারিপাড়া এলাকায় মোশারফের কলাবাগানে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সানি পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের থান্দারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তবে কারা তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে সে ব্যপারে এখনও জানা যায়নি। তার বাড়ি পুঠিয়া উপজেলার মধ্যে হল লাশ পাওয়া গেছে চারঘাট থানা এলাকার মধ্যে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল ইসলাম বলেন, এক কলেজ ছাত্রের লাশ পাওয়া গেছে। তাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। তবে তার বাড়ি পুঠিয়া উপজেলার মধ্যে হলেও লাশ ফেলা হয়েছে চারঘাট থানা এলাকার মধ্যে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে চারঘাট থানা। এ বিষয়ে চারঘাট থানার অফিসার ইনচার্জ সুমিত কুমার কুন্ডু বলেন, একটি লাশ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team