1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে অগ্নিকাণ্ড - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে অগ্নিকাণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নিউ মার্কেটের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় দুই ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দোকানটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরও কয়েকটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পরে শিবগঞ্জ থেকে দুটি এবং নাচোল থেকে একটি ইউনিট যোগ দেয়। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে যৌথভাবে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ জানান, সংবাদ পাওয়ার পরপরই তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে শিবগঞ্জ ও নাচোল থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team