1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের মুসলিমপুরে কাঠখড়ি বোঝাই একটি ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। বুধবার (৩০ ডিসেম্বর) ভোরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুরে এ ঘটনা ঘটে। চালক আব্দুর রহিম (৩০) জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি গ্রামের হোসেন আলী মণ্ডলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, বুধবার ভোরে কাঠখড়ি বোঝাই ট্রলি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন আব্দুর রহিম। পথে মুসলিমপুর বাজারের অদূরে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রলিটি  খাদে পড়ে যায়। এতে কাঠখড়ির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রহিম। সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team