1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে চলছে প্রাণ গ্রুপের দিনব্যাপী চাকরি মেলা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে চলছে প্রাণ গ্রুপের দিনব্যাপী চাকরি মেলা

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী চলছে চাকরি মেলা। সোমবার (৪ মে) সকাল ১০টা থেকে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে দেশের শীর্ষস্থানীয় কৃষিজাত খাদ্যপণ্য উৎপাদনকারী ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলাটি বিকেল ৪টা পর্যন্ত চলবে।

চাকরি মেলায় অংশ নিতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞতার সনদ সঙ্গে নিয়ে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে। এ মেলায় কিছু পদে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ রয়েছে।

প্রাণ-আরএফএলের গোদাগাড়ী বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের ম্যানেজার (অ্যাডমিন ও এইচআরএম) মেহেদী হাসান জানান, ট্রেইনি এক্সিকিউটিভ (কাস্টমার কেয়ার) ও টেলিসেলস এক্সিকিউটিভ পদে নারী প্রার্থীরা অংশ নিতে পারবেন। এছাড়া ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (পিডিডি) সহ আরও চারটি পদে পুরুষ প্রার্থীদের জন্য সুযোগ রাখা হয়েছে।

চাকরি প্রার্থীরা জানান, চাকরির জন্য তাদের অধিকাংশ ক্ষেত্রেই ঢাকায় গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হয়, যা সময় ও ব্যয়ের দিক থেকে বেশ কষ্টসাধ্য। বর্তমান সময়ে চাকরি পাওয়া যেন সোনার হরিণে পরিণত হয়েছে। এমন বাস্তবতায় প্রাণ গ্রুপের এই উদ্যোগকে তারা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।

তারা আরও বলেন, এ ধরনের আয়োজনের ফলে নিজ জেলাতেই সহজভাবে জীবনবৃত্তান্ত জমা দিয়ে সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা তাদের জন্য একটি বড় সুবিধা। এতে করে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি চাকরি পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন তারা।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। মেলার উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team