1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ আটক ১ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

গোমস্তাপুরে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ আটক ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ নুর আলম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর পৌনে ৭টার দিকে রহনপুর পৌর এলাকার হুজরাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক নুর আলম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মিরপুর বড়গাছি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, রহনপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে হুজরাপুর এলাকায় সন্দেহভাজন নুর আলমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটক নুর আলম, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল গোমস্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং বিভিন্ন ধরনের চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team