
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিজিবির অভিজানে চাঁড়ালডাঙ্গা সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫ লাখের পাতার বিড়ি উদ্ধার হয়েছে।
এ সময় একটি ইঞ্জিনচালিত স্যালো নৌকা উদ্ধার করা হয়।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্তে অভিযান চালিয়ে বিড়ি ও নৌকা জব্দ করে বিজিবি। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চাঁড়াল ডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।