
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গী।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি উপজেলায় এসে তিনি উপজেলা নির্বাহী অফিস কার্যালয়, রহনপুর পৌরসভা, গোমস্তাপুর উপজেলা ভূমি অফিস, আলিনগর ভূমি অফিস ও রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় পর্যায়ক্রমে পরিদর্শন করেছেন। রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি স্যানিটারি প্যাড ভ্যান্ডিং মেসিনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমানসহ প্রশাসেনর অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।