1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্নহত্যা করেছে। নিহত গৃহবধূ উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাইহোগ্রাম এর মমিনের স্ত্রী রুমা খাতুন (২২)।
রুমার শাশুড়ি আঞ্জুয়ারা বেগম জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে আমার স্বামী আমিনুল ঘরের বাইরে বের হয়ে দেখে বউয়ের লাশ বারান্দায় ঝুলছে। তা দেখে সকলকে জানানো হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আমাদের ধারনা সে আত্নহত্যা করেছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, রাত আনুমানিক ২টার দিকে স্বামীর ঘরের সামনে বারান্দার তীরের সাথে ওড়না পেচিয়ে রুমা আত্নহত্যা করে। ঘটনাস্থলে পুলিশের উপ-পরিদর্শক বদিউজ্জামান উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করেন। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team