1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ১ বৃদ্ধের আত্মহত্যা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ১ বৃদ্ধের আত্মহত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক বৃদ্ধ। উপজেলার রাধানগর ইউনিয়নের শিঁশাডাংগা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আমিনুর (৬৫) বুধবার ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বেরিয়ে যায় ।

দীর্ঘক্ষন না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তার জমির পাশে একটি নিমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেন। ৩ নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম জানান, কয়েকদিন থেকে তিনি মাথার যন্ত্রনায় ভুগছিলেন ।

খবর পেয়ে গোমস্তাপুর থানার এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাই সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি জানান, গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে ।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team