1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ১০ হাজার কৃষক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

গোমস্তাপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ১০ হাজার কৃষক

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার বিভিন্ন জাতের বীজ পাচ্ছেন ১০ হাজার ২৯৫ জন উপকারভোগী কৃষক।

বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে এগুলো বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। এ সময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, মমিনুল ইসলাম, মিঠুন কুমার দেবনাথসহ উপকারভোগী কৃষকরা।

উল্লেখ্য, উপজেলার ৮ ইউনিয়ন ও রহনপুর পৌরসভার উপকারভোগী ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য চলতি মৌসুমের জন্য রোপা আমন (উফসী), গ্রীষ্মকালীন সবজি, লেবু, বিভিন্ন জাতের গাছের চারা, পেঁয়াজ বীজ (কন্দ) ও গ্রীষ্মকালীন পেঁয়াজ।

এরমধ্যে ৩ হাজার কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, তাহেরপুরি পেঁয়াজের কন্দ বীজের জন্য ৪০ জন কৃষককে ২০ শতক জমির জন্য ১৬০ কেজি কন্দ বীজ, ২০ কেজি ডিএপি ও এমওপি সারসহ ১ কেজি বালাইনাশক ও বীজ সংরক্ষণ জন্য একটি পাত্র, গ্রীষ্মকালীন পেঁয়াজের জন্য ৯৫০ জন কৃষককে ১ বিঘা জমির জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার, পলিথিন ও বালাইনাশক, গ্রীষ্মকালীন সবজি চাষের জন্য ১হাজার ৮০০ জন কৃষককে ১৬০ গ্রাম কলমি শাক, ১৫ গ্রাম লাউ, ৫ গ্রাম চালকুমড়া, ১০০ গ্রাম পুঁইশাক, ৫ গ্রাম বেগুন, ১০ গ্রাম মিষ্টিকুমড়া, ৫ গ্রাম শশার বীজসহ ১৫ কেজি ডিএপি ও এমওপি সার, লেবু চাষের জন্য ২৫ জন কৃষকের ৫টি করে লেবুর চারা ও ৩০ কেজি জৈব সার, ৪ হাজার ৪৮০ জনকে ১টি করে ফরদ চারা, ৩০ কেজি জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team