
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। এতে অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, কৃষি অফিসার সাকলাইন হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, শিক্ষা অফিসার ইছাহাক আলি, রহনপুর বিওপির কোম্পানি কমান্ডার আব্দুল জাব্বার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আব্দুর রাকিব, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম,জামায়াত নেতা ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, বিএনপি নেতা আশরাফুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।