1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোপালগঞ্জে মাহেন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে মাহেন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গোপালগঞ্জে মাহেন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে ঝিলু মোল্লা (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার হরিদাসপুর সেতুর পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝিলু মোল্লা সদর উপজেলার খাগাইল গ্রামের সূর্য মোল্লার ছেলে। তিনি বাবুর্চি ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঝিলু মোল্লা গোপালগঞ্জ শহর থেকে মাহেন্দ্রতে করে চন্দ্রদীঘলিয়ার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মাহেন্দ্রর সংঘর্ষে হলে ঝিলুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপালের মর্গে পাঠায়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team