1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোপন ম্যাগনেট কৌশল ভেস্তে দিল ডিএনসি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

গোপন ম্যাগনেট কৌশল ভেস্তে দিল ডিএনসি

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিশেষ কৌশলে ম্যাগনেটের মাধ্যমে ইয়াবা বহনের চেষ্টা—এমন অভিনব পদ্ধতি উদঘাটন করে বগুড়া সদরে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা, ম্যাগনেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানকারী দল সকাল সাড়ে ৯টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয় বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায়, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে কক্সবাজার থেকে জয়পুরহাটগামী এসআই এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় বাসের জি-১ সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা জামাল (৩৫) নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে দুইটি পলিপ্যাকেটে রাখা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জামাল কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন হাজিপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।

অভিযানে আরও একটি রিয়েলমি নারজো ৫০ মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়, যা মাদক ব্যবসায় ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। তবে আমাদের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে এবং সম্পৃক্ততা পাওয়া গেলে দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team