1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ী থেকে অপহৃত ব্যক্তি তিন মাস পরে রাজশাহীতে উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

গোদাগাড়ী থেকে অপহৃত ব্যক্তি তিন মাস পরে রাজশাহীতে উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : গোদাগাড়ীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে লতিফুর রহমান নামের অপহৃত হওয়া একব্যক্তিকে তিন মাস পরে রাজশাহী মহানগর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর কেশবপুর এলাকা থেকে গোদাগাড়ী থানা পুলিশ তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নামোনিমগাজি পাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ ৫ জন আসামীকে আটক করেছিল।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বলেন, গত তিন মান আগে তিনি গোদাগাড়ীতে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে অপহরণ হন। পরে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৫ জন আসামী আটক হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপহৃত ব্যক্তিকে নগরীর কেশবপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। পারিবারিক বিষয় নিয়ে তাকে অপহরণ করা হয়েছিল বলে জানানো হয়। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team