1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ যুবক আটক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে অপসঃ এ্যান্ড ইন্টিলিজেন্স সেল-৪ এপিবিএন বগুড়ার সদস্যরা।

আটককৃত গাঁজা বহনকারী হলো গোদাগাড়ী উপজেলার হাতনাবাদ গ্রামের মৃত. আব্দুর রহমানের ছেলে বকুল (৩২)।

এপিবিএনের সূত্রে জানাযায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭ টার দিকে অপসঃ এ্যান্ড ইন্টিলিজেন্স সেল-৪ এপিবিএনের এসআই আতাউর রহসান ও এএসআই সিহাবুলের নেতৃত্বে উপজেলার কাশিমপুর মোড়ের সমসের হাজির মার্কেটের পূর্ব পাশ্বে তল্লাশী চৌকি বসায়।

এসময় চাঁপাই নবাবগঞ্জ হতে বাইকেল যোগে আসা বকুল কাশিমপুর মোড়ে পৌছলে সাইকেল থামানের সংকেত দিলে সে দ্রুত সাইকেল ফেলে পালিয়ে যেতে চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাকে ধরতে সক্ষম হয়। পরে তার বাইসাইকেলের সামনের হ্যান্ডেলে রাখা খাঁকি ব্যাগ তল্লাশী চালালে ব্যাগের ভিতরে নীল পলেথিনে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় বলে এপিবিএনের এসআই আতাউর রহমান নিশ্চিত করেন।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team