1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে জামায়াত নেতা ওয়ার্ড কাউন্সিলর ওবাইদুল্লাহ মাস্টার আটক - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে জামায়াত নেতা ওয়ার্ড কাউন্সিলর ওবাইদুল্লাহ মাস্টার আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
গোদাগাড়ী প্রতিনিধিঃ  রাজশাহীর গোদাগাড়ীতে সন্ত্রাশ ও নাশকতা মামলায় গোদাগাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড  জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল্লাহ মাস্টারকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।  সোমবার ভোরে সুলতাগঞ্জ এলাকা হতে আটক করে পুলিশ।

গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সন্ত্রাস ও  নাশকতা ও সরকার উৎখাতের বিষয়ে একাধিক মামলা আছে। তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

উল্লেখ্য যে জামায়াত নেতা ওবাইদুল্লাহ মাস্টারের ছোট ভাই মোঃ শহিদুল ইসলাম প্রায় ৪ বছর আগে জামায়াত হতে আওয়ামীলীগে যোগদান করে। অল্প কিছুদিনের মধ্যে সে গোদাগাড়ী পৌর যুবদলের সহ-সভাপতি পদটি পেয়ে যান। শুধু এখানেই শেষ নয় এলাকায় প্রচলন আছে যে সাবেক জামায়াত নেতা শহিদুল ইসলাম  বর্তমানে রাজশাহী জেলা যুবলীগের যুগ্ন সাধারণ পদে দায়িত্ব পালন করছে। আর এই পদ পাওয়ার পেছনে কয়েকজন লোভীনেতা অর্থের বিনিময়ে  পদটি পাইয়ে দিয়েছে বলে অভিযোগ আছে।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team