1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি পুকুর থেকে সাবিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার রাজাবাড়িহাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাবিদুল ইসলামের বাড়ি ঘটনাস্থলের পাশ্ববর্তী এলাকায়। তিনি কালাম হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাকসুদুর রহমান জানান, সকালে স্থানীয় বাসিন্দারা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবিদুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই ভবঘুরের মতো বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন।

পরিদর্শক মাকসুদুর রহমান আরও জানান, এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team