1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীকে মাদকমুক্ত করতে কমিউনিটি পুলিশিং জোরদারের আহ্বান - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

গোদাগাড়ীকে মাদকমুক্ত করতে কমিউনিটি পুলিশিং জোরদারের আহ্বান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান এবং জনসম্পৃক্ততার মাধ্যমে রাজশাহীর গোদাগাড়ী উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ লক্ষ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) গোদাগাড়ী মডেল থানার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকমুক্ত গোদাগাড়ী থানা গড়ার লক্ষ্যে’ আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুস সালাম এবং গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান।

‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বক্তারা বলেন, মাদক শুধু একটি সামাজিক ব্যাধিই নয়; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদি হুমকি। তাই গোদাগাড়ীকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ ও পুলিশের মধ্যে আস্থা, সহযোগিতা এবং তথ্য আদান-প্রদান বৃদ্ধি পেলে মাদকের বিরুদ্ধে অভিযান আরও কার্যকর হবে বলে তারা মত প্রকাশ করেন।

বক্তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, কোনো মাদক কারবারি বা মাদক সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সন্দেহভাজন মাদক কারবারি বা মাদক সংক্রান্ত যেকোনো তথ্য গোপনীয়ভাবে পুলিশকে জানিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান বক্তারা।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগে গোদাগাড়ীকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

খবর২৪ঘন্টা/সইজ

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team