1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গুরুদাসপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে মতবিনিময় - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

গুরুদাসপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: গুরুদাসপুরে যৌন হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও রুম টু রিড বাংলাদেশ নাটোর অফিসের সহযোগিতায় এ মতবিনিময় হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এসময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, রুম টু রিড বাংলাদেশ-নাটোর অফিসের ব্যবস্থাপক ইউসুফ আলী, সাংবাদিক আলী আক্কাছ, প্রধান শিক্ষক আব্দুল মজীদ, সুপার ওসমান গনি, নেগার সুলতানা রেখা, মাসুদুল হক আলেক প্রমূখ।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে বিদ্যমান নীতিমালা বাস্তবায়ন, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে পরিণত করতে যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। যৌন হয়রানি প্রতিরোধে শুধু আইন প্রয়োগই নয়, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team